প্রবাসী যুবককে হত্যার অভিযোগ: ওসি প্রদীপসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা

 ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ক্রসফায়ারে সৌদিপ্রবাসী এক যুবককে হত্যার অভিযোগে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার বেলা দুইটার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলী আকবর পাড়ার বাসিন্দা নুরুল হোছাইন।

মামলায় নুরুল হোছাইন উল্লেখ করেন, ১০ লাখ টাকা চাঁদার জন্য ২০১৯ সালের ৩১ মার্চ মধ্যরাতে পুলিশ ক্রসফায়ারে হত্যা করে তাঁর ছোট ভাই মাহামুদুর রহমানকে।
এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের ১৬ জন সদস্যসহ আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। আসামিরা হলেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ, এসআই দীপক বিশ্বাস, এসআই জামসেদ আলম, পুলিশ পরিদর্শক (তদন্ত) এ বি এম এস দোহা, এসআই দীপঙ্কর কর্মকার, এএসআই হিল্লোল বড়ুয়া, এএসআই ফরহাদ হোসেন, এএসআই আমির হোসেন, এএসআই সনজিৎ দত্ত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব, ওসি প্রদীপের গাড়িচালক জহির, কনস্টেবল হৃদয়, সৈকত, প্রসেঞ্জিৎ, উদয় এবং হ্নীলা ইউনিয়নের দফাদার নুরুল আমিন, স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম, নুরুল হোছাইন, ভুট্টো, আনোয়ারুল ইসলাম, নুরুল আলম ও নুরুল আমিন। মামলার এজাহারে এসআই দীপক বিশ্বাসকে ১ নম্বর এবং ওসি প্রদীপকে ২ নম্বর আসামি করা হয়েছে